ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল: আগৈলঝাড়ার রাসেল সরদার মেহেদী, মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেস্টা ড. মুহাম্মদ ইউনুস এর কাছ থেকে স্বর্নপদক গ্রহন করবেন।
আজ সোমবার (১৮ আগস্ট) শেরে বাংলা নগর এ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হবে।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেস্টা ফরিদা আখতার এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাছের পোনা উৎপাদন ক্যাটাগরিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের আব্দুল গণি সরদার ছেলে যমুনা মৎস্য খামারের সত্বাধিকারী রাসেল সরদার মেহেদী মৎস্য খাতে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় মৎস্য পদক-২০২৫ গ্রহন করবেন। পোনা উৎপাদন ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় অনুষ্ঠানে প্রধান উপদেস্টা ড. মুহাম্মদ ইউনুস রাসেল সরদার মেহেদীর হাতে স্বর্নপদক, অর্থ ও সনদপত্র তুলে দিবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ তোফাজ্জেল হোসেন।
রাসেল সরদার মেহেদী ১৭ বছর যাবত দেশীসহ বিভিন্ন মাছের পোনা ও মাছের খাবার উদপাদন করে বাজারজাত করে আসছেন। রাসেল সরদার মেহেদী আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (হাতপাখা) বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী। তিনি ২০১৮ সালের অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (হাতপাখা) প্রার্থী ছিলেন।
এ বিষয়ে রাসেল সরদার মেহেদী জানান এ পুরস্কার আমাকে আরো মৎস্য চাষে অনুপ্রানিত করবে, ভবিষ্যতে আরো বেশী করে দেশীয় মাছের পোনা উৎপাদন করে দেশীয় মাছ বৃদ্ধিতে মৎস্য খাতে সরকারকে সহযোগীতা করব।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন রাসেল সরদার মেহেদী একজন আদর্শ মৎস্য খামারী, তার উদপাদনকারী মাছের পোনা এলাকার চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র সরবরাহ করে আসছে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন রাসেল সরদার মেহেদী সফল মৎস্য চাষীর পাশাপাশি মানবিক গুন সম্পন্ন একজন মানুষ, তিনি সফল মৎস্য চাষী হিসেবে জেলা ও বিভাগেও পুরস্কৃত হয়েছিলেন, আমার জানা মতে স্বাধীনতার পরবর্তী সময়ে তিনিই বরিশাল জেলায় পোনা উদপাদন ক্যাটাগরিতে প্রথম স্বর্নপদক গ্রহনকারী, আমি তার সফলতা কামনা করি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৬:২৭ ৪৭৪ বার পঠিত | ● আগৈলঝাড়া ● প্রধান উপদেষ্টা ● মাছ চাষ ● স্বর্নপদক