![]()
গাজীপুর: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কালীগঞ্জ বিএনপির প্রধান কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশিদুল ইসলাম জীবনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের সাধারন সম্পাদক খালিদ হাসান হিমেল খান। আলোচনা সভাটি পরিচালনা করেন সহ-সভাপতি হাসিবুল ইসলাম রিমন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুমন বেপারী, আশরাফ আলী মোল্লা ও মো. আশিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. রিফাত, আব্দুল্লাহ আল নোমান ও প্রত্যয়, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান রাহাত, ক্রীড়া সম্পাদক রাহাত হাসান, ছাত্রনেতা এনায়েত পালোয়ান ও মারুফ প্রমুখ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪১:৩৬ ১৩৫ বার পঠিত | ● কালীগঞ্জ ● জন্মদিন ● জিয়ার ● বেগম খালেদা