ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ঐক্যবদ্ধ নবীনগর’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ

ঐক্যবদ্ধ নবীনগর’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


ঐক্যবদ্ধ নবীনগর’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ

‎‎ব্রাহ্মণবাড়িয়া: অবহেলিত জনপদ নবীনগরকে এগিয়ে নিতে “ঐক্যবদ্ধ নবীনগর” নামে নতুন একটি সংগঠনের আর্বিভাব হয়েছে। গতকাল ১৭ আগষ্ট নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত একটি সভায় বিভেদহীন আধুনিক শহরে রুপান্তরের লক্ষ্যে এর আবির্ভাব ঘটে। সভায় সর্বসম্মতিক্রমে উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদকে আহবায়ক এবং নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

‎আলোচনায় বক্তারা নবীনগরের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের প্রাপ্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে এটি হয় সার্বজনীন গ্রহণযোগ্য একটি প্ল্যাটফর্ম।

‎সভায় বক্তারা নবীনগরের গ্যাস সুবিধা বঞ্চনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। একইসাথে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের দেয়া ডিও লেটারের জন্য তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। বক্তারা বলেন, নবীনগরের সন্তান হিসেবে তাঁর এই উদ্যোগ গর্বের, তবে মেডিকেল কলেজের স্থান নির্ধারণে যেন নবীনগরবাসী সরাসরি উপকৃত হয়—সে দাবি জানানো হয়। এ প্রেক্ষিতে কলেজটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণঘাট সংলগ্ন রসুলপুরে স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়।

‎এ দাবিতে আগামী ২১ আগস্ট ‘ঐক্যবদ্ধ নবীনগর’ মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

‎এছাড়া, সভায় নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের নির্মাণ কাজ দ্রুত শুরু, তৃতীয় মেঘনা সেতুর কাজের উদ্বোধন এবং ভয়াবহ নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প গ্রহণের জন্য সরকারের দায়িত্বশীল মহল ও জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানানো হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক আসাদুজ্জামান কল্লোল, শাহানুর খান আলমগীর, আবু কাউছার, আব্বাস উদ্দিন হেলাল, এস এ রুবেল, সোহেল মিয়া,উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, প্রমুখ।

‎উল্লেখ্য, নবীনগরের স্বার্থে যেকোনো দাবি আদায়ে সোচ্চার থাকা এবং উন্নয়ন বঞ্চনার অবসান ঘটানোর মধ্য দিয়ে আধুনিক শহরে রূপান্তর করাই ‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর মূল লক্ষ্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩২   ৩৭৪ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


দোহাজারী হাসপাতালে রেবিস ভ্যাকসিন সংকট
আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান
নবীনগরে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
সভাপতি আনোয়ার ও সম্পাদক আফছার হাতিয়ায় সেন্টারবাজার বনিকি সমিতির নির্বাচন সম্পন্ন
দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান



আর্কাইভ