ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ইউনিয়ন ভাঙার পরিকল্পনাকারীর ‘কুশপুত্তলিকা’ দাহ

ইউনিয়ন ভাঙার পরিকল্পনাকারীর ‘কুশপুত্তলিকা’ দাহ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


ইউনিয়ন ভাঙার পরিকল্পনাকারীর ‘কুশপুত্তলিকা’ দাহ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভেঙে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠনের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষ। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করেন। একপর্যায়ে ইউনিয়ন ভাঙার পক্ষে থাকা পরিকল্পনাকারীর ড. ইমরান হোসেন এর কুশপুত্তলিকা দাহ করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে নাজিরপুর ইউনিয়ন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইতিহাস, ঐতিহ্য ও জনস্বার্থের পরিপন্থী। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৬   ১৩৮ বার পঠিত  |