ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু

ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু

পাবনা: ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় কোনো গাড়ির চাপায় দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা তারা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির সাফাই তাদের মৃত্যু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪২   ১৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ