ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কলমাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


কলমাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

নেত্রকোনা: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবী—মো. সাইরুল ইসলাম, মো. মানিক আজাদ ও বাছির উদ্দিন তালুকদার—কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. মাহমুদুল হাসান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১১:৫৬   ১৪২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ