ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে স্কুলের মাঠ দখল করে ইট-বালুর মররমা ব্যবসা

নাসিরনগরে স্কুলের মাঠ দখল করে ইট-বালুর মররমা ব্যবসা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


নাসিরনগরে স্কুলের মাঠ দখল করে ইট-বালুর মররমা ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে চলছে প্রভাবশালীদের ইট ও বালুর রমরমা ব্যবসা।

নাসিরনগর উপজেলা দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত হরিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী খেলাধুলার জন্য বিদ্যালয়ের পূর্ব দিকে রয়েছে একটি খেলার মাঠ। সেই খেলার মাঠ এখন প্রভাবশালী সাবেক চেয়ারম্যানের দখলে।

জানা যায়, প্রায় মাসে খানেক আগে স্কুলের খেলার মাঠে হরিপুর ইউনিয়নের সাবেক ইউ পি চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া স্কুলের মাঠ দখল করে মাঠে ইট, বালু ও কংকিটের ব্যবসা চালিয়ে যাচ্ছে।এলাকার প্রভাবশালী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জামাল মিয়া তিনি স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে বৃদ্ধা আংগুল দেখিয়ে দীর্ঘ দিন ধরে এই ইট, বালু ও কংকিটের ব্যবসা চালিয়ে যাচ্ছে, ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করা সাহস পাচ্ছে না।

স্কুল সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময় কংক্রিট তৈরী মেশিনের উচ্চ শব্দে ছাত্র-ছাত্রীদের লেখা পড়া বিঘ্ন ঘটে ও শিক্ষকদের ক্লাস নিতে শব্দ দূষণের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। কংকিটের ধূলা বালিতে ছাত্র/ছাত্রীদের জ্বর, সর্দি, এলার্জি ও ঠান্ডা জাতীয় রোগের আতংকে ভূগছে অভিভাবকেরা ।

এ বিষয়ে কথা বললে জামাল মিয়া জানায়,ইট,বালু আর কংকিটগুলি রেখেছি, সুবিধামতো সময়ে এ গুলি এখান থেকে নিয়ে যাব।

হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এড.আবুল কাসেম জানায়, আমি এবং আমার প্রধান শিক্ষক ইট,বালু ও কংকিটগুলা সরানোর জন্য বার বার তাগদা দেওয়ার পরও এগুলি সরাচ্ছে না সাবেক চেয়ারম্যান জামাল মিয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন জানায়, বিষয়টি নিয়ে আমি অবগত না। যদি বিদ্যালয় কর্তৃপক্ষ কোন অভিযোগ করে তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:২৮   ১৪২ বার পঠিত  |