ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সুুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


সুুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পাবনা: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্য নিয়ে ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সুজানগরে র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য দিনব্যাপি এ সকল কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন মৎস্য চাষি আনিসুর রহমান খোকন ও ফারুক শেখ।উপস্থাপনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার সাইফুল ইসলাম । অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয় ।এবারে সফল পাঙ্গাস মাছ চাষি হিসেবে পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, সফল পোনা মাছ চাষি হিসেবে ফারুক শেখ, সফল তেলাপিয়া চাষী হিসেবে মামুন বিশ্বাস ও সফল পোনা মাছ চাষে সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:১৫   ১১৮ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ