ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে মাদক ও দাদন মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে মত-বিনিময়

রাজারহাটে মাদক ও দাদন মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে মত-বিনিময়


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


রাজারহাটে মাদক ও দাদন মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে মত-বিনিময়

কুড়িগ্রাম: মাদক ও দাদন মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে রাজারহাটের সচেতন নাগরিক ও সাংবাদিকদের সাথে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে রাজারহাট প্রেসক্লাবে উপজেলার সচেতন নাগরিকদের উদ্যোগে মত বিনিময় সভায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন,উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা কফিল উদ্দিন,জাকের পার্টির নেতা মজিবর রহমান,উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী,বাসদ নেতা আতাউর রহমান রিপন,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম,জাতীয় ইমাম সমিতির নেতা আব্দুল খালেক জিহাদী সহ অনেকে।

রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দৈনিক ইত্তেফাক ও  নিউনেশন প্রতিনিধি খন্দকার আরিফ বক্তব্য দেন।#

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৮   ১৩৮ বার পঠিত  |