ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পটুয়াখালী: কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরনের শেষে সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান।

সভায় বক্তারা, দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষনে জনগনকে আরো সচেতন হওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া দেশি মাছগুলো ফিরিয়ে আনতে মৎস্য অধিদপ্তরকে কাজ করার অনুরোধ জানান।

শেষে সফল তিন মৎস্য চাষী সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কার প্রদান করা হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৪২:১৫   ১৬৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ