ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

হাতিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


হাতিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নোয়াখালী: “অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী হাতিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফাহাদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দিন, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল। আরো উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবে সভাপতি জি এম ইব্রাহিম,নলচিরা নৌ পুলিশের ইনচার্জ ফয়সাল আহম্মেদ,প্রাণী সম্পদ কর্মকর্তা,কোস্ট প্রতিনিধিসহ, বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে মৎস্য সংগঠনের নেতৃবৃন্দরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে।
এসময় উপজেলা মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন আমন্ত্রিত অতিথিগণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:৪০   ১৭৭ বার পঠিত  |