ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
 বরিশাল:  আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগৈলঝাড়া মৎস্য অফিসের উদ্দ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী, আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা পিযূষ রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, সফল মৎস্যচাষী শংকর রায়, সবুজ হোসেন বেপারী ও সফিকুল মিয়াসহ প্রমূখ। পরে তিনজন সফল মৎস্যচাষীকে সফলতার জন্য ক্রেষ্ট প্রদান করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগৈলঝাড়া মৎস্য অফিসের উদ্দ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচী মধ্যে রয়েছে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, প্রামান্য চিত্র প্রদর্শন, তরুনদের অংশগ্রহানে কুইজ প্রতিযোগীতা, মৎস্য চাষ বিষয়ক বিশেষ ক্যম্পেইন অনুষ্ঠান ও মূল্যায়নসহ অন্যান্য।

আফ/আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫২   ২৮০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ