![]()
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বিকালের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে এ মাছটি নিলামে বিক্রি করা হয়।
জানা যায়, মেঘনা নদীতে জাল ফেলার পর আবদুল গনি মাঝির জালে ৪টি ইলিশ মাছ ধরা পড়ে। সোমবার বিকালের দিকে অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে মাছগুলি বিক্রি করতে নিয়ে আসেন। তার মধ্যে একটি মাছ লিলামে ৬ হাজার ৫ শত টাকা দাম উঠে। শাহেদ বেপারী মাছটি কিনে নেন। ওজন দেয়ার পর দেখা যায় মাছটি ২ কেজি ৫০০ গ্রাম।
গনি মাঝি বলেন, নদীতে এবার ইলিশ নেই বললেই চলে। গতকাল রাতে মেঘনা নদীতে জাল ফেলে সকাল পর্যন্ত মাত্র চারটি মাছ পেয়েছি। তারমধ্যে এই মাছটি বড় ছিল বাকি তিনটি ছোট। বড় মাছটি আড়াই কেজি হয়েছে। দাম পেয়েছি সাড়ে ছয় হাজার। বাকি তিনটা সাড়ে পাঁচ হাজার। বড়টি পাওয়ার কারণে মোটামুটি খরচ পোষাবে। নইলে তেলের খরচও হতো না।
শাহেদ মাঝি বলেন, বড় মাছের চাহিদা অনেক বেশি দামও পাওয়া যায় ভালো। তাই বেশি দাম দিয়ে মাছটি কিনেছি।
পাটোয়ারী মৎস আড়তের মালিক সাইফুল পাটোয়ারী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ মাছ অনেক কম। অনেক জেলে তাদের দৈনন্দিনের এর খরচ তুলতে পারেনা। তবে বাজারে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। তাই বড় মাছ ফেলে জেলেরা অনেক খুশি হয় ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৫ ৭৬ বার পঠিত | ● ইলিশ ● বিক্রি ● হাতিয়া