ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় মেঘনার ১ ইলিশ সাড়ে ছয় হাজারে বিক্রি

হাতিয়ায় মেঘনার ১ ইলিশ সাড়ে ছয় হাজারে বিক্রি


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


হাতিয়ায় মেঘনার ১ ইলিশ সাড়ে ছয় হাজারে বিক্রি

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বিকালের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে এ মাছটি নিলামে বিক্রি করা হয়।
জানা যায়,  মেঘনা নদীতে জাল ফেলার পর আবদুল গনি মাঝির জালে ৪টি ইলিশ মাছ ধরা পড়ে। সোমবার বিকালের দিকে অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে মাছগুলি বিক্রি করতে নিয়ে আসেন। তার মধ্যে একটি মাছ লিলামে ৬ হাজার ৫ শত টাকা দাম উঠে। শাহেদ বেপারী মাছটি কিনে নেন। ওজন দেয়ার পর দেখা যায় মাছটি ২ কেজি ৫০০ গ্রাম।
গনি মাঝি বলেন, নদীতে এবার ইলিশ নেই বললেই চলে। গতকাল রাতে মেঘনা নদীতে জাল ফেলে সকাল পর্যন্ত মাত্র চারটি মাছ পেয়েছি। তারমধ্যে এই মাছটি বড় ছিল বাকি তিনটি ছোট। বড় মাছটি আড়াই কেজি হয়েছে। দাম পেয়েছি সাড়ে ছয় হাজার। বাকি তিনটা সাড়ে পাঁচ হাজার। বড়টি পাওয়ার কারণে মোটামুটি খরচ পোষাবে। নইলে তেলের খরচও হতো না।
শাহেদ মাঝি বলেন, বড় মাছের চাহিদা অনেক বেশি দামও পাওয়া যায় ভালো। তাই বেশি দাম দিয়ে মাছটি কিনেছি।
পাটোয়ারী মৎস আড়তের মালিক সাইফুল পাটোয়ারী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ মাছ অনেক কম। অনেক জেলে তাদের দৈনন্দিনের এর খরচ তুলতে পারেনা। তবে বাজারে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। তাই বড় মাছ ফেলে জেলেরা অনেক খুশি হয় ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৫   ১৫০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ