ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মাছের পোনা উৎপাদনে স্বর্নপদক পাওয়ায় রাসেল সরদার মেহেদীকে সংবর্ধনা

মাছের পোনা উৎপাদনে স্বর্নপদক পাওয়ায় রাসেল সরদার মেহেদীকে সংবর্ধনা


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


মাছের পোনা উৎপাদনে স্বর্নপদক পাওয়ায় রাসেল সরদার মেহেদীকে সংবর্ধনা
বরিশাল: মাছের পোনা উৎদপানে স্বর্নপদক পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বরিশাল-১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে বরিশালের আগৈলঝাড়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী গৌরনদী-আগৈলঝাড়ায় আনন্দ শোভাযাত্রা শেষে আস্কর-বারপাইকা নুরানী হাফেজী মাদ্রাসা মাঠে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সমাজসেবক ও মাদরাসার সভাপতি মোহাম্মাদ মর্তুজার রহমান মানিক এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, মাছের পোনা উৎপাদনে স্বর্নপদক পাওয়ায় ইসলামী আনোদালন বাংলাদেশ’র বরিশাল-১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদী, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, শিক্ষক মাওলানা কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাধারন সম্পাদক মো.পারভেজ মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়ার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বাগধা ইউনিয়ন সেক্রেটারী সোয়াইব আকন, স্থানীয় তরিকুল ইসলাম রিপন শাহ ও ফিরোজ শাহসহ প্রমুখ। পরে দোয়া-মিলাদ পরিচালনা করেন বাগধা নেছারিয়া উলুম মাদ্রাসার খতিব মুফতি মোহাম্মাদ মইনুল ইসলাম।

উল্লেখ্য, ১৮ আগষ্ট ঢাকা শেরে বাংলা নগর এ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য আগৈলঝাড়ার রাসেল সরদার মেহেদীকে  প্রধান উপদেস্টা ড. মুহাম্মদ ইউনুস স্বর্নপদক, অর্থ ও সনদপত্র তুলে দেন।

কেএম, আজাদ রহমান
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশাল
মোবাইলঃ ০১৭১৮১৮৭৮৭৩

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৪   ২৪৯ বার পঠিত  |