![]()
গাজীপুর: কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর খোদেজা শপিং কমপ্লেক্রোর সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জেড.এ খান জোবায়ের, সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন নাসিম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা ও কাউছার আহমেদ লাল মিয়া, সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইনজামুল হক জাকির, উপজেলা যুগ্ম আহবায়ক মো. মোজাম্মেল হোসেন ও মো. শামীম হোসেন, প্রিন্স মোহাম্মদ, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক আলম বাদশা, পাপ্পু মীর, মকবুল হোসেন, শরীফ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১১:৫৬ ১৩৯ বার পঠিত | ● কালীগঞ্জ ● জাতীয়তাবাদী ● দল ● স্বেচ্ছাসেবক