ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ছোট ভাইকে কিডনি দিয়ে জীবন বাঁচালো বড় বোন

ছোট ভাইকে কিডনি দিয়ে জীবন বাঁচালো বড় বোন


মো.মনির আকন মঠবাড়িয়া,(পিরোজপুর)
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


ছোট ভাইকে কিডনি দিয়ে জীবন বাঁচালো বড় বোন

পিরোজপুর: মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নারী ইউপি সদস্য বোন নিজের কিডনি দান করেছেন। উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সাবেক নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি হাসিনা বেগম (৪৫) নিজের একটি কিডনি দিয়ে ছোট ভাই হাসান বিশ্বাস (৩৮) জীবন বাঁচিয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত একটায় ঢাকা শ্যামলীর সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম হাসিনার দেওয়া কিডনি হাসানের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেছেন। বর্তমানে ভাই ও বোন দু’জনেই সুস্থ রয়েছেন। এ ঘটনার পর সবার প্রশংসায় ভাসছেন নারী নেত্রী হাসিনা বেগম।
হাসিনার স্বামী ধানীসাফা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক লিটন জানান, সাত মাস পূর্বে হঠাৎ হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন। ভাইকে বাঁচাতে বোন দুই সন্তানের জননী হাসিনা স্বামীর পরামর্শে শরীরের সবচাইতে মহামূল্যবান সম্পদ কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসকে দিতে সম্মতি দেন। শেষে গতকাল মঙ্গলবার দিনগত রাতে অস্ত্র পাচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:৫৭   ২২৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ