ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গন জমায়েত আলোচনা সভা অনুষ্ঠত

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গন জমায়েত আলোচনা সভা অনুষ্ঠত


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


 হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গন জমায়েত আলোচনা সভা অনুষ্ঠত

নোয়াখালী: হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যেগে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা শহরের উত্তর পাশে হোটেল রেডসি সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি র‍্যালী শুরু করে দ্বীপ সরকারি কলেজ গেইটে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ুউপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওসমান,আমির আল কাউছার ও পৌরসভা যুগ্ম আহবায়ক রেদওয়ানুর রহমান রাসেল প্রমুখ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:০৯:৩২   ১৪৯ বার পঠিত  |