ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

কাউখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে।
২০ আগস্ট বুধবার দুপুর ১২ টায় কাউখালী উত্তর বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সোনালী ব্যাংক চত্বরে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলার আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার।

পরে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতাল প্রাঙ্গণে ও বিভিন্ন সড়কের পাশে কয়েক শতাধিক কৃষ্ণচূড়া, নিম লেবু ও পেয়ারা বৃক্ষরোপন করেন।
কর্মসূচিতে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাঁচটি ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:৫৮   ৩৬৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ