ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫



ঠাকুরগাঁও:  পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । বুধবার বিকেলে বিএনপি উপজেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ।

 

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামাল আহমেদ আনোয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসানুল আল বান্না। পরে পৌর শহরের বর্ণাঢ্য র্যালি বের হয়।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:২২:৫৯   ৯৪ বার পঠিত  |