ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সংবাদ সম্মেলন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সংবাদ সম্মেলন
পটুয়াখালী: কলাপাড়ায় টিয়াখালীতে পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত জমির মালিকগন ভূমিদস্যু, মামলাবাজ, প্রতারক চক্রের হয়রানি থেকে প্রতিকার পেতে উপস্থিতে সাংবাদিক সম্মেলন করেছেন।

বুধবার বেলা ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাহাম্মদ কামরুল ইসলাম ঢালী।
         
লিখিত বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী বলেন, কলাপাড়ার ইটবাড়ীয়া মৌজায় পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে পটুয়াখালী ভূমি অধিগ্রহন শাখার মাধ্যমে এল.এ কেস নং-০৬/২০১৮-১৯ এর মাধ্যমে আমাদের ৫৩ জন প্রকৃত ভূমি মালিকের জমি অধিগ্রহন করেন। পূর্বে রাখাইন সম্প্রদায় মালিকদের কাছ থেকে আমাদের পূর্ব পুরুষগন ১৯৫৮ইং সন হইতে ক্রয় করে এই জমি দখল স্বত্বসূত্রে ভোগ করে পর্যায়েক্রমে ওয়ারিশ হিসাবে আমরা ভোগবান মালিক দখলকার বিদ্যমান আছি।

কিন্তু ভূমি অধিগ্রহন করার পর স্থানীয় ভূমিদস্যু, মামলাবাজ, প্রতারক চক্রের সদস্য কলাপাড়ার ধুলাসার এলাকার আহসান হাবীব কিছু রাখাইন সম্প্রদায়কে ভুল বুঝাইয়া ভূয়া ওয়ারিশ দেখিয়ে তাহাদের কাছ আমমোক্তারনামা নিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা সৃষ্টি করিয়া আমাদের মধ্যে জমির অংশ দাবী করিয়া নানাভাবে আমাদের নিকট চাঁদা চাহিয়া হয়রানী করে আসছে।
         
মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী তার বক্তব্যে বলেন,  ০৫/০৭/১৯৫৮ ইং তারিখে ২৩৪৯ ও ২৩৫০ নং সাব-কবলা দলিলমূলে আ. মজিদ মিয়া বরাবরে ৪-৩২ একর ভূমি হস্তান্তর করিয়া দখল বুঝাইয়া দিয়া হাল এস.এ ১১৫ ন্ং খতিয়ানের নেবাও মগ নি:স্বত্ত্ববান হন। আর.এস ১৬নং খতিয়ানে ৫.৪১ একর ভূমি নিবাও মগের দ্বিতীয় স্ত্রী মেজাউ মগনী ১৪১/৫৬নং ডিক্রির মাধ্যমে প্রাপ্ত হন। মেজাউ মগনী মারা যাবার পর তার পুত্র গমবুশে মগ ওরফে মংবশি মগ, গমবুশের স্ত্রী নেমউ এবং মংমংশে মগ (পুত্র) কন্যা লালয়ি, সোসোমা ও মিশো, আর.এস তথা হাল এস.এ ১৮০নং খতিয়ানে মালিক দখলকার থাকিয়া মিউটিশণ করাইয়া এস.এ ১৮০ নং খতিয়ানে ৫.৪১ একর ভূমির মধ্যে বিভিন্ন তারিখে ৫টি দলিল মূলে ফকর উদ্দিনসহ বিভিন্ন লোকদেরকে ৫.৪১ একর ভূমি হস্তান্তর করে গংবুশে মগ @ মংবশি গন নি:স্বত্ত্ববান হন। গংবুশে মগ ওরফে মংবশি মগ এর ওয়ারিশগন এস.এ ১১৫ নং খতিয়ানে কোন ভূমি প্রাপ্ত হয়নাই এবং সম্পূর্ন নিঃস্বত্ত্ববান হন। নিঃস্বত্ত্ববান ও দখলবিহিন অবস্থায়  ০১/০১/২০২১ তারিখে ১৩৩৬ নং পাওয়র অব এ্যার্টনি ১১জন লোককে নিযুক্ত করিয়া আমমোক্তারকারী পক্ষে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে দেওয়ানী ১৮৫/২০ নং মোকদ্দমা দায়ের করিয়া ছিলেন।
         
কামরুল ইসলাম বলেন, ১৯৫৬ সন থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৬৭/২০২১ নং মামলার রায় ও ডিক্রি আমাদের পক্ষে। কিন্তু ভূমিদস্যু ও মামলা চক্রের প্রধান আহসান হাবীবসহ আমমোক্তারকারীগন এরপরেও একের পর এক মামলা অনায়ন করে আমাদের নানাভাবে হয়রানী করছে। ফলে ভূমি অধিগ্রহনে জীবন-জীবিকা হারিয়ে জমির মূল্য না পেয়ে আমরা পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছি।

বাংলাদেশ সময়: ২২:২১:০১   ৩১২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ