ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড অধিকারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড অধিকারের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি ( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


নীলফামারীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড অধিকারের দাবিতে মানববন্ধন


নীলফামারীঃ  সারাদেশের ন‍্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড অধিকারের দাবিতে মানববন্ধন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নিকট স্বারকলিপি প্রদান করেছে।

 

বুধবার (২০ আগষ্ট) সকালে নীলফামারী চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ‍্যোতি বিকাশ চন্দ্রের নিকট স্বারকলিপি প্রদান করেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা।

 

মানববন্ধনে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুজ্জামান এর সভাপতিত্বে ও উক্ত বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মিনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন , সহ-সভাপতি ডিমলা রানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর আলম সিদ্দিকী (বাবলু), নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক ও মানববন্ধনের সমন্বয়ক মোঃ বুলবুল আহমেদ , সহকারি শিক্ষক ইমরান আলী, রেজওয়ানুল হক রিজু, শিরিন বানু, নীলফামারী সরকারি উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক নুর মোহাম্মদ আলমগীর, শিব্বির তালুকদার, ফজলার রহমান, মনোয়ারা খাতুন, নুর আলম ও সৈয়দপুর তুলশিরাম সরকারি বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক সানারুল ইসলাম।

 

মানববন্ধনে বক্তারা বলেন, এন্ট্রিপদ পদ ৯ম গ্রেড ধরে চার স্তরীয় পদসোপান এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে  সরকারের হস্তক্ষেপ কামনা করে। যদি দ্রুত তাদের যৌক্তিক অধিকার মেনে নেয়া না হয় তাহলে সরকারি মাধ্যমিক শিক্ষকবৃন্দ কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ডাক দিবেন।

 

এসময় মানববন্ধনে জেলার সরকারি বিদ‍্যালয়ের সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:১৯:০১   ৩৩৪ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ