ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হরিণাকুণ্ডু’র কৃষকদের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা

হরিণাকুণ্ডু’র কৃষকদের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা


হরিণাকুণ্ডু ( ঝিনাইদাহ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


হরিণাকুণ্ডু’র কৃষকদের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা


ঝিনাইদহ:”
কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার (২০ আগষ্ট) দুপুর ৩ টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, কৃষক হাকিম আলী।

হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ঝিনাইদহের ষষ্টি চন্দ্র রায়।  আরো উপস্থিত ছিলেন সফল কৃষক কৃষাণীবৃন্দ।
এসময়ে প্রধান অতিথির বক্তব্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস বলেন, দুর্যোগেরপুর্ণ আবহাওয়ার মধ্যেও মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। একটি ওয়ার্ক শপের মাধ্যমে আগামী বছরের কর্মসূচীর সমৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে উপজেলাতে কৃষকদের কল্যাণ বয়ে নিয়ে আসলেই ফিরে পাবে এর সুফলতা। উপজেলার কৃষক সমিতি গঠনের উপরে তিনি ব্যাপক গুরুত্বারোপ করেন। যশোর অঞ্চল কৃষির আইকন বলা হয়ে থাকে। চাকরির পিছনে না ঘুরে উদ্দ্যোগতা হওয়ার আহব্বান জানান। তাছাড়াও কৃষি সমিতির মাধযমে নানা ধরনের সমস্যার সমাধান খুব সহজেই কৃষক পাবে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা।

 

 

 

আফ/আর

 

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৭   ২৬৩ বার পঠিত  | ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ