![]()
কুড়িগ্রাম: রাজারহাটে ইয়াবা সহ কুখ্যাত ২মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। আটককৃতরা ১১টি মাদক মামলার আসামী।
পুলিশ জানায়,বুধবার দিবাগত রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রামে অভিযান পরিচালনা করে তারা নিজাম উদ্দিন (৪০) ও এরশাদুল আলম (৩৮) নামের কুখ্যাত ২মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৭৯পিস ইয়াবা,৩পিস টাপেনটাডল,১২পিস পুরিয়া হিরোইন এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিজামের বিরুদ্ধে ৫টি এবং এরশাদুলের বিরুদ্ধে ৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আফ/আর
বাংলাদেশ সময়: ২২:৪১:২১ ৩১৭ বার পঠিত | ● কুড়িগ্রাম ● রাজারহাট