ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫


বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মো. ইয়াছিন মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী ওই কিশোরীর বড় ভাই মো. আজিজুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গত (২০ আগস্ট) বুধবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিবেশীরা কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করে। ভোক্তভোগী কিশোরী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি ঈশ্বরগঞ্জ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে। সে ওই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অভিযুক্ত ইয়াসিন দীর্ঘদিন ধরে তাকে রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ কিশোরীর পরিবারকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু কিশোরী প্রাপ্তবয়স্ক না হাওয়ায় ইয়াছিনের প্রস্তাবে রাজি হয়নি পরিবার। এতে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে হয়ে গত বুধবার রাতে দলবল নিয়ে কিশোরীর বাড়িতে এসে পরিবারের ওপর দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালায়।

কিশোরীর বড় ভাই আজিজুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। ইয়াছিনরা এলাকায় প্রভাবশালী লোক। আমার বোনের বিয়ের বয়স না হাওয়ায় এবং তাদের সাথে আমাদের পরিবারের মিল না থাকায় বিয়ের প্রস্তাব না করে দিই। এতে ইয়াছিন মিয়া ক্ষিপ্ত হয়ে বাড়িতে এসে আমার বোনকে খুন করার উদ্দশ্যে ধারালো চাকু দিয়ে বোনের গলার কণ্ঠ নালীসহ রগ কেটে গুরুরত রক্তাক্ত জখম করে। শুধু তাই নয়, বোনের ডান হাতের কব্জি ও কনুইয়ে এলোপাথাড়ি কুপিয়ে হাড় ও রগ কেটে গুরুতর জখম করে। এখন আমার বোন বাচে কি না আল্লাহ জানে। আমরা এই ঘটনার বিচার চাই।যাতে আর কারও বোনের সাথে এমন ঘটনা না ঘটে।

এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, ইয়াছিন মাদকাসক্ত বখাটে ছেলে। তার এমন কান্ডে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিশোরীর ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করলে মামলা রুজু করা হয়। অভিযুক্ত ইয়াসিন মিয়া বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:১৪   ২৮২ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ