ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫


সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। বুধবার ২০ আগষ্ট দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়াসংলগ্ন এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার সাগরে ভাসমান অবস্থায় ১৩ জেলেকে উদ্ধার করে।

সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার অদূরে গভীর সাগর থেকে এফবি সাজেদা নামে একটি মাছ ধরার ট্রলার মোর্শেদ নামে আরও এক জেলেকে উদ্ধার করে। উদ্ধার জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামে একটি মাছধরার ট্রলার গত ১৭ আগস্ট ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৯০ কিলোমিটার অদূরে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ডুবে যায়।

 

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। আহত ও নিখোঁজ সব জেলে চট্টগ্রামের বাঁশখালী এলাকার।

 

উদ্ধারকৃত জেলেরা জানান, গত শনিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে ওই ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা প্লাস্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে চার দিন ভেসে ছিলেন।

 

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হবে।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৭   ২৭২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ