![]()
ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় কালোবাজারির উদ্দেশ্য পাচারের সময় ৭৮০ বস্তা চাল জব্দ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন।
জানা গেছে, উপজেলার কাকনি ইউনিয়নে ফাহিম ও সামিয়া রাইস মিল এর পাশে একটি গোডাউন থেকে খাদ্য বান্ধব কর্মসূচি ও ফেয়ার প্রাইস সরকারি চাল গোদামজাত করে। উক্ত বিষয়টি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মজুদ করা সরকারি চাল ওই গোডাউনের দরজা ভেঙে ৭৮০ বস্তা চাল উদ্ধার ও জব্দ করা হয়। তার মধ্যে ২৮৬ টি ৫০ কেজি ওজনের বস্তা, ৪৯৪ টি ২৫ কেজি ওজনের বস্তা প্যাকেটজাত করা জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় ট্রাক, ট্রলি, তিনটি অটোরিকশা, মাপার যন্ত্র ও বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়। অভিযানের সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়, ট্রলি চালক মিজান মিয়াকে (৩৮) আটক করে তারাকান্দা থানা পুলিশ।
এ বিষয়ে হক মিয়া জানান, আমি ষড়যন্ত্রের শিকার উদ্ধারকৃত চালের মালিক আমি না, আমাকে ফাঁসানো হচ্ছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: টিপু সুলতান জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪০:৩৩ ৩১৩ বার পঠিত | ● চাল ● জব্দ ● তারাকান্দা