ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা

নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা

খুলনা: কয়রার শাহবাজ আলী সেখ (৬৪) প্রায় ২০ দিন ধরে খুঁজে ফিরছেন তার মেয়ে আসমা বেগমকে (৩৭)। দুই কন্যাসহ তিনি খুলনার ফুলতলা উপজেলার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।

শাহবাজ আলীর অভিযোগ, তার মেয়ে দীর্ঘদিন ধরে স্বামী মিলন খন্দকারের (৪০) নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। মদ, গাঁজাসহ নেশাজাতীয় দ্রব্যে আসক্ত মিলন প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। যৌতুকের দাবিতেও চাপ দিতেন। মোবাইল গেম ও জুয়ায় আসক্তির কারণে সংসারে নিত্য অশান্তি তৈরি হতো।

প্রায় ২০ বছর আগে আসমার বিয়ে হয় ফুলতলার দামোদর গ্রামের মৃত মুজিবর খন্দকারের ছেলে মিলন খন্দকারের সঙ্গে। বিয়ের পর তাদের সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। সংসারের শুরু থেকেই স্বামীর সঙ্গে দ্বন্দ্ব ও নির্যাতন চলতে থাকলেও শাহবাজ আলী বারবার মেয়েকে বুঝিয়ে স্বামীর সংসারে পাঠান।

গত ২ আগস্ট রাত ৮টার দিকে মিলন শ্বশুরকে ফোন করে জানান, আসমা দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে মেয়ের খোঁজ চাইতে গেলে জামাতা উল্টো শ্বশুরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন শাহবাজ।

মেয়েকে ফিরে পেতে ইতিমধ্যে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, কেউ যদি তার মেয়ে ও নাতনিদের খুঁজে দিতে পারেন, তবে তিনি ১০ হাজার টাকা পুরস্কার দেবেন। সম্প্রতি কয়রা সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করে তিনি শ্বশুরবাড়ি থেকে মেয়ে নিখোঁজের বিষয়টি তুলে ধরে প্রশাসনের সহযোগিতা চান।

শাহবাজ আলীর পরিবার জানায়, মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী। খাওয়া-দাওয়া ছেড়ে দিন দিন তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। আর শাহবাজ আলী প্রতিদিন দফায় দফায় বিভিন্ন মানুষের দরজায় ঘুরে বেড়াচ্ছেন কেবল মেয়ের খোঁজে।

কয়রা থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৬:২২   ২৭৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ
ভেড়ামারায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ভেড়ামারায় বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে রেখে বালি কাটার উৎসব



আর্কাইভ