ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সহকারি পুলিশ সুপারের বাড়িতে চাঁদা দাবী, যুবলীগ নেতা গ্রেফতার

সহকারি পুলিশ সুপারের বাড়িতে চাঁদা দাবী, যুবলীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


এএসপির বাসায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী: দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় এক সহকারি পুলিশ সুপারের বাড়িতে হামলা,ভাংচুরের সময়ে স্থানীয় লোকজন ধরে উত্তম -মাধ্যম দিয়ে পুলিশে শোপর্দ করেছে কাবিল মৃধা(৩৪) নামের ইউনিয়ন যুবলীগের এক দুষ্কৃতিকারীকে।

বৃহস্পতিবার রাতে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামে এ ঘটনা ঘটে। আটক কাবিল মৃধা মৃত রুস্তুম আলী মৃধার ছেলে। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার,চাঁদাবাজিসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে। সে নওমালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। এ ঘটনায় সহকারি পুলিশ সুপারের বাবা আব্দুল মোতালেব চৌকিদার বাদি হয়ে বাউফল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে। পুলিশ তাকে পটুয়াখালী আদালতে জেলহাজতে প্রেরণ করেছে।
জানাগেছে, কাবিল মৃধা সহকারি পুলিশ সুপারের বাবা আব্দুল মতলেব চৌকিদারের কাছে ২ লাখ টাকা চাঁদাদাবি করে আসছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আব্দুল মতলেব চৌকিদারের বড় ছেলে মহিউদ্দিন কে ভাঙ্গাব্রীজ দেখে ডেকে নিয়ে দাবীকৃত টাকা চায়। এ সময় মহিউদ্দিন তাকে নিবৃত করার চেষ্টা করলে সন্ধায় বাড়ি যাবো টাকা রেডি রাখবি বলে হুমকী দেয় ল্যাংঠা কাবিল মৃধা। পরে বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রামের বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ভাংচুর করে।

এসময় মতলেব চৌকিদার ও তাঁর ছেলে মহিউদ্দিনের আত্মচিৎকারে লোকজন দৌড়ে এলে তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন আব্দুল মোতালেব চৌকিদার।
এ বিষয়ে আব্দুল মতলেব চৌকিদার জানান,সে দীর্ঘ দিন পর্যন্ত নানা অসামাজি অপরাধের সাথে জড়িত। আমার কাছে ২ লাখ টাকা চাঁদাদাবি করে ঘরে ঘরে গিয়ে হামলা, ভাংচুর করে।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার সনকালকে বলেন,সে নওমালা ইউনিয়নের যুবলীগের শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে দ্রুতবিচার, চাঁদাবাজিসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে চাঁদাবাজিসহ একাধিক মালায় গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৬   ৩৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ