![]()
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুরাতন বিদ্যুৎ সরঞ্জামাদী বিক্রির সময় দুই জনকে আটক করে এলাকাবাসী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার জাহাজমারা বাজারের বাবুলের দোকানের সামনে। চোর আটকের খবর পেয়ে উপস্থিত হয় উৎসুক জনতা ও জাহাজমারা থানার পুলিশ।
পুরাতন লোহা ক্রেতা বিক্রেতা বাবুল উদ্দিন বলেন বিদ্যুৎ লাইলেন দুই লেবার কিছু কাটা তার বিক্রি হচ্ছে করতে আমার দোকানে আসেন। তাদের দুইজনকে দেখে তারেক আজিজ (৩৫) নামের এক ব্যক্তি তাদেরকে আটকে দেয়। তারেক বলে তোমরা এ মালামাল চুরি করে এনেছে। তোমাদেরকে এখন পুলিশে দিব। এর পর তাদের হালকা মারধর করে। মারধরের সময় ঘটনাস্থলে পুলিশ ও অনেক সাধারন জনতা এসে উপস্থিত হয়।
পুলিশ তাদের নিয়ে বাকী মালামাল দেখতে রওয়ানা হলেন পুলিশ জনতার ভয়ে পুলিশের হাতেই (হেফাজতে) একজনের মৃত্যু হয়। নিহত লেবারের নাম মোহাম্মদ লোকমান হোসেন (৩৫)। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামে। ঘটনার পর রাত নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন শেরপুর জেলার লেবার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (২৮)। মারিপিটে জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জাহাজমারা থানা পুলিশ।
আহত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,তাঁদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় কিছু মালামাল জমে যায়। এ মালামাল জাহাজমারা বাজারের এক ভাঙারি ব্যবসায়ী বাবুলের কাছে বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে তিনি ও লোকমান ওই মালামাল নিয়ে ভাঙারির দোকানে যান।
এ সময় তারেক আজিজ নামের এক ব্যক্তি এসব মালামাল চুরির করে এনেছি বলে অভিযোগ করেন। তাঁরা প্রকৃত ঘটনা জানানোর পরও তাঁদের দুজনকে মারধর করা হয়। একপর্যায়ে লোকমানকে একটি লোহার দণ্ড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।
মোস্তাফিজ বলেন, ‘আমাদের মারধর করার সময় প্রায় ২০০ লোক সেখানে উপস্থিত ছিলেন। এরপরও তারেক আজিজ আমাদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে আসে। এর পরপর লোকমানের মৃত্যু হয়।’
জাহাজমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মোহাম্মদ তারেক আজিজ কে ১ নং আসামী করে মোট চার জনের নাম উল্লেখ করে এ ব্যপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর লোকমান ঘটনাস্থলে মারা গেছেন। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত তারেক আজিজকে আটক করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৯ ২৩৪ বার পঠিত | ● চোর সন্দেহ ● বিদ্যুৎ উন্নয়ন ● বোর্ড ● হাতিয়ায