ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই লেবার আটক, আতংকে মৃত্যু

হাতিয়ায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই লেবার আটক, আতংকে মৃত্যু


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


হাতিয়ায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই লেবার আটক, আতংকে মৃত্যু


নোয়াখালী:
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুরাতন বিদ্যুৎ সরঞ্জামাদী বিক্রির সময় দুই জনকে আটক করে এলাকাবাসী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার জাহাজমারা বাজারের বাবুলের দোকানের সামনে। চোর আটকের খবর পেয়ে উপস্থিত হয় উৎসুক জনতা ও জাহাজমারা থানার পুলিশ।

পুরাতন লোহা ক্রেতা বিক্রেতা বাবুল উদ্দিন বলেন বিদ্যুৎ লাইলেন দুই লেবার কিছু কাটা তার বিক্রি হচ্ছে করতে আমার দোকানে আসেন। তাদের দুইজনকে দেখে তারেক আজিজ (৩৫) নামের এক ব্যক্তি তাদেরকে আটকে দেয়। তারেক বলে তোমরা এ মালামাল চুরি করে এনেছে। তোমাদেরকে এখন পুলিশে দিব। এর পর তাদের হালকা মারধর করে। মারধরের সময় ঘটনাস্থলে পুলিশ ও অনেক সাধারন জনতা এসে উপস্থিত হয়।

পুলিশ তাদের নিয়ে বাকী মালামাল দেখতে রওয়ানা হলেন পুলিশ জনতার ভয়ে পুলিশের হাতেই (হেফাজতে) একজনের মৃত্যু হয়। নিহত লেবারের নাম মোহাম্মদ লোকমান হোসেন (৩৫)। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামে। ঘটনার পর রাত নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন শেরপুর জেলার লেবার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (২৮)। মারিপিটে জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জাহাজমারা থানা পুলিশ।
আহত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,তাঁদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় কিছু মালামাল জমে যায়। এ মালামাল জাহাজমারা বাজারের এক ভাঙারি ব্যবসায়ী বাবুলের কাছে বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে তিনি ও লোকমান ওই মালামাল নিয়ে ভাঙারির দোকানে যান।

এ সময় তারেক আজিজ নামের এক ব্যক্তি এসব মালামাল চুরির করে এনেছি বলে অভিযোগ করেন। তাঁরা প্রকৃত ঘটনা জানানোর পরও তাঁদের দুজনকে মারধর করা হয়। একপর্যায়ে লোকমানকে একটি লোহার দণ্ড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।
মোস্তাফিজ বলেন, ‘আমাদের মারধর করার সময় প্রায় ২০০ লোক সেখানে উপস্থিত ছিলেন। এরপরও তারেক আজিজ আমাদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে আসে। এর পরপর লোকমানের মৃত্যু হয়।’
জাহাজমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মোহাম্মদ তারেক আজিজ কে ১ নং আসামী করে মোট চার জনের নাম উল্লেখ করে এ ব্যপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ‌ আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর লোকমান ঘটনাস্থলে মারা গেছেন। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত তারেক আজিজকে আটক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৯   ৩৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ