ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » এসিডে মুখ জ্বলছে গেলো আবিরের

এসিডে মুখ জ্বলছে গেলো আবিরের


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


এসিডে মুখ জ্বলছে গেল আবিরের

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে সামান্য কিছু টাকা পাও নার ঘটনা কে কেন্দ্র করে শুক্রবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এসিড নিক্ষেপের এ ঘটনাটি ঘটে। মাত্র পাওনা ৭০০ টাকা চাইতে গিয়ে আবির মিয়া (২৬) নামের অটোরিকশা চালকের এসিড আক্রমণের শিকার হন। শুধু তাই নয় তার মাথাও ন্যাড়া করে দেয়া হয়েছে।

স্থানীয় লোকজন আবিরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আবির মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাত আলীর ছেলে।

আবির মিয়া জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিকশাচালক ওবায়দুল মিয়ার কাছে তিনি ৭০০ টাকা পাওনা ছিলেন। শুক্রবার সন্ধ্যায় দেখা হওয়ার পর আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে তালবাহানা করে অস্বীকৃতি জানান।

এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহ আবিরের গায়ে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেন।এরপর আবিরকে ‘চোর’ অপবাদ দিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪০   ৩৭৩ বার পঠিত  |