ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় বিরল প্রজাতির কাঁকড়া-ভুক পাইন্না সাপ উদ্ধার

কুয়াকাটায় বিরল প্রজাতির কাঁকড়া-ভুক পাইন্না সাপ উদ্ধার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


কুয়াকাটায় বিরল প্রজাতির কাঁকড়া-ভুক পাইন্না সাপ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়া উপকূলে কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির একটি মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ। এটির ইংরেজি নাম (Crab-eating Water Snake, Fordonia leucobalia)

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পূর্বপাশ থেকে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য প্রায় ২ ফুট।

সৈকতের ওয়াটার বাইক চালক আব্দুল সালাম প্রথমে সাপটি দেখতে পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠনকে খবর দেন। পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী, কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মী ও বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটি উদ্ধার করে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

তিনি আরও বলেন, সাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়, যা সাপের জগতে বিরল। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির দেখা মেলে। জীববৈচিত্র্য রক্ষায় সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, উত্তাল ঢেউয়ের স্রোতে সাপটি সৈকতের বালিতে আটকে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয় ও পর্যটকরা ভিড় করলেও কেউ এটিকে মারেনি। পরে প্রশিক্ষিত টিম এসে বনবিভাগের সহায়তায় উদ্ধার করে অবমুক্ত করা হয়।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে, এম মনিরুজ্জামান বলেন, কাঁকড়া-ভুক পাইন্না সুন্দরবনে পাওয়া বিরল ও মৃদু বিষধর পানিসাপ। এর প্রধান খাদ্য কাঁকড়া ও জলজ প্রাণী। নিশাচর ও লাজুক স্বভাবের এই সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় মানুষ অকারণে সাপ মেরে ফেলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:১২   ২৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ