ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দোহারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


দোহারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা: দোহার উপজেলায় জাতীয়তাবাদী আলোকিত ফোরাম, দোহার-এর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ১৫৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার, ২৩ আগস্ট দোহারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের এই স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, দেশের নেতৃত্বে তারা এগিয়ে যাবে।” তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে গড়ে ওঠার আহ্বান জানান এবং সঠিক শিক্ষা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু তালেব শিকদার পিজি হাসপাতালের গবেষক ডা. কাজী মাহাবুর রহমান রবিন টেক্স গ্রুপের ড. ইঞ্জি. মাহমুদ মঞ্জুরুল আলম শামীম বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফরিদ হোসেন টিসিএল গ্রুপের কর্ণধার ও দেশের বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ সানু মোল্লা, যিনি অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতাও করেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান, মশিউর রহমান মাখন এবং লিমন হোসেন আজিজ।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:২৪   ৩৯৬ বার পঠিত  |