ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলী-তালতলী সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে মানববন্ধন

আমতলী-তালতলী সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে মানববন্ধন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


আমতলী-তালতলী সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে মানববন্ধন

বরগুনা: আমতলী-তালতলী সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রেসক্লাব এ কর্মসূচীর আয়োজন করে।

মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক এমপি (বরগুনা-১, আমতলী-তালতলী) এ্যাডভোকেট আলহাজ¦ অধ্যাপক আবদুল মজিদ মল্লিক, আমতলী উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক জহিরুল ইসলাম মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, এপিপি এ্যাডভোকেট মো. জসিম উদ্দিন ও ইসলামী আন্দোলনের নেতা মো. কামরুজ্জামান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবুদিন পাননা, সাংবাদিক জাকির হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ নুহু উল আলম নবীন, সহ-সভাপতি সাংবাদিক নাসির মাহমুদ সম্পাদক মনিরুজ্জামান সুমন প্রমুখ।
বক্তারা বলেন ১/১১ সরকার বরগুনার ৩টি আসন থেকে একটি বাদ দিয়ে দুটি আসন করায় আমতলী-তালতলী (সাবেক বরগুনা-১) আসনটি বাতিল হয়ে যায়। আমরা এজন্য আমতলী বরগুনা ৩টি আসন পুনর্বহাল করে আমতলী-তালতলী সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবী জানাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:৩৬   ১৫৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ