![]()
ঝালকাঠি: জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, প্রতিটি উপজেলায় একটি করে শিশুপার্ক স্থাপন করতে পারলে, শিশুদের মনোদৈহিক বিকাশিত হবে। শিশুদের পড়াশুনার পাশাপাশি মনোরঞ্জনের ব্যবস্থা থাকতে হবে। তিনি গত শনিবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন শিশুপার্ক ”হৈ চৈ” উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী সভায় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠির সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তাগণ। এদিন উপজেলার বেশ কয়েকটি প্রকল্প উদ্ধোধন করেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান।
তিনি আরো বলেন, শিশুদের এসব পার্কে একটি করে পাঠাঘর স্থাপন করতে পারলে, খেলাধুলার অবসরে শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৩ ১১১ বার পঠিত | ● কাঁঠালিয়া ● জেলা প্রশাসক ● পিরোজপুর