ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৪ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

রাজারহাটে স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


রাজারহাটে স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম: রাজারহাট সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয়ন কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী । রবিবার সকালে উক্ত বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে রিভার প্রকল্পের আওতায় দেশের বন্যা প্রবণ এলাকাগুলোতে ৫০০বিদ্যালয় ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভবন কাম বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণের টেন্ডার করে এলজিইডি।

এঅবস্থায় মাঠের মাঝখানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে প্রাথমিক বিদ্যালয় লাগোয়া একটি বালিকা বিদ্যালয় সহ দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলার মাঠ থাকবে না বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এরই প্রতিবাদে বিদ্যালয়ের মাঠ বাদ দিয়ে অন্য অংশে আশ্রয়কেন্দ্রের ভবন নির্মাণের দাবিতে মানব বন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন,অ্যাড.রায়হানুল কবির কানন,রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ,শিক্ষক মনিবুল হক,বসুনীয়া,মাহবুবুর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৫৯:১২   ৪০৫ বার পঠিত  |