ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পরিবার কল্যাণ কেন্দ্রে ৮ মাস ঔষধ নেই ,চিকিৎসা সেবা ব্যাহত

কাউখালীতে পরিবার কল্যাণ কেন্দ্রে ৮ মাস ঔষধ নেই ,চিকিৎসা সেবা ব্যাহত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


কাউখালীতে পরিবার কল্যাণ কেন্দ্রে ৮ মাস ঔষধ নেই ,চিকিৎসা সেবা ব্যাহত

পিরোজপুর: কাউখালীতে পরিবার কল্যাণ কেন্দ্রে জানুয়ারি মাস থেকে ঔষধ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
বিভিন্ন পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে জানা গেছে, উপজেলার ৫টি পরিবার কল্যাণ কেন্দ্রে গত ৮ মাস ধরে কোন ঔষধ সরবরাহ নেই। বিভিন্ন এলাকা থেকে রোগীরা এসে শুধু ডাক্তারদের পরামর্শ নিয়ে খালি হাতে বাড়ি চলে যাচ্ছে।

এক্ষেত্রে গরিব ও অসহায় দুস্থ রোগীদের খুবই সমস্যা হচ্ছে। তাদের অনেকেরই ঔষধ কেনার সামর্থ্য নেই। এই ধরনের রোগীরা বাড়ির পাশের কেন্দ্র থেকে মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ নিয়ে কোনমতে চিকিৎসা সেবা পেতেন।
রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় কাউখালী সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গিয়ে দেখা যায়, সদর ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে গর্ভবতী মা ও শিশুরা চিকিৎসা নিতে এসে ঔষধ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। পূর্বে এ সেবা কেন্দ্রগুলো থেকে ২২ ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হতো। হত দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়ায় জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে ভিড় দেখা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে ঔষধ সরবরাহ না থাকার কারণে সেবা কেন্দ্রগুলো থেকে কোন ঔষধ দিতে না পারায় সেবা বঞ্চিত এলাকাবাসী।

কাউখালী সদর ইউনিয়ন কেন্দ্রে বাশুরী গ্রাম থেকে সেবা নিতে আসা শিল্পী ও ছোট বিড়ালজুরী গ্রামের আখি আক্তার বলেন, আমরা অস্বচ্ছল পরিবারের লোক। টাকা দিয়ে ঔষধ কেনার সামর্থ্য আমাদের নেই। আমরা এই কেন্দ্র থেকে ঔষধ নিয়ে কোনমতে চিকিৎসা সুবিধা পেতাম।
কাউখালী সদর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা ববিতা বড়াল জানান, গত ৮ মাস ধরে আমরা রোগীদের ঔষধ সরবরাহ করতে পারছি না, তবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান জানান, অনেকদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঔষধ সরবরাহ নেই। ঔষধ না থাকায় রোগীদের মাঝে ঔষধ বিতরণ করতে পারছি না তবে পরামর্শ চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী মাসে ঔষধ সরবরাহ করা যাবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০৩:৫৪   ২৭৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ