ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপ-স্বাস্থ্য কেন্দ্র,সেবা ব্যাহত

সিংগাইরে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপ-স্বাস্থ্য কেন্দ্র,সেবা ব্যাহত


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


সিংগাইরে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপ-স্বাস্থ্য কেন্দ্র,সেবা ব্যাহত


মানিকগঞ্জ:
সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বায়রা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি ১ জন (ফার্মাসিস্ট) দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা। এতে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।বর্তমানে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে জনবল সংকটের কারনে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবাসহ অফিসের সকল কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকায় অবস্থিত বায়রা উপ-স্বাস্থ্য কেন্দ্রেটিতে নিয়ম অনুযায়ী ১জন এমবিবিএস ডাক্তার, ১জন ফার্মাসিস্ট, ১জন মেডিকেল সহকারী (এসএসিএমও) ১ জন পিয়নসহ ৪জন জনবল থাকার কথা থাকলেও তার বিপরীতে সেখানে রয়েছে মাত্র ১জন। হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ এমবিবিএস আছেন অন্যত্র প্রেষণে।

মেডিকেল সহকারী ও পিয়ন অবসর জনিত কারণে দুই বছর ধরে পদ দুটি শূন্য হলেও অধ্যবধি শূন্য পদে হয়নি কোন নিয়োগ। ১জন জনবল(ফার্মাস্টিট) থাকলেও তিনি সড়ক দূর্ঘটনায় পঙ্গু । এ অবস্থায় সকাল ৮টা হতে আড়াইটা পর্যন্ত তিনি কোন রকম সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একাই। জনবল শূন্য থাকায় চিকিৎসা সেবা বিঘ্নিত হলেও কর্তৃপক্ষ নির্বাক। দীর্ঘ দিন ধরে জনবল সংকটে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।
ফার্মাসিস্ট কমল চন্দ্র সরকার বলেন, চিকিৎসকসহ জনবল সংকট ৩ জন। আমি কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছি। এখন কিছুটা সুস্থ্য এ অবস্থায় একাই হাসপাতালটি চালাচ্ছি। তিন জনের কাজ কখনও একা করা যায় না তবুতো চালিয়ে যেতে হচ্ছে কি করার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাফসান রেজা খান বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকটের বিষয়টি উপরে জানানাে হয়েছে। খুব শীঘ্রই এ সমস্যা সমাধান হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৬:৫৬   ৩৫০ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ