ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » গাজনার বিলে মাছের পোনা অবমুক্তকরণ

গাজনার বিলে মাছের পোনা অবমুক্তকরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


 

গাজনার বিলে মাছের পোনা অবমুক্তকরণ

পাবনা: সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। সোমবার ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৪৫৭.১৪৩ কেজি রুই জাতীয় মাছের পোনা খয়রান ব্রীজ সংলগ্ন প্লাবনভূমি ও ৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।
এ সময় মোঃ ওমর আলী, সিনিয়র সহকারী পরিচালক পাবনা, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন , পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,স্থানীয় মৎস্যজিবী, সুফলভোগীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:২৩   ১৬৮ বার পঠিত  |