ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে শ্রমিকদল নেতার সুস্থ্যতা কামনা দোয়া

সুজানগরে শ্রমিকদল নেতার সুস্থ্যতা কামনা দোয়া


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


সুজানগরে শ্রমিকদল নেতার সুস্থ্যতা কামনা দোয়া

পাবনা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা শ্রমিকদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে ও জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মিয়া, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,ভাঁয়না ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন শেখ,সাধারণ সম্পাদক লিটন হোসেন, নাজিরগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হাফিজুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, শ্রমিকদল নেতা বিপ্লব হোসেন ও রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শরীক হন।

দোয়া পরিচালনা করেন গোয়ারিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহুরুল ইসলাম। জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মোল্লা জানান, শিমুল বিশ্বাসের অসুস্থতার খবর শোনার পর থেকেই উদ্বিগ্ন সুজানগর উপজেলা শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মীসহ পাবনার আপামর মানুষ। জনমানুষের জন্য নিয়োজিত পাবনার এই কৃতিসন্তানের সুস্থতা কামনা করে তাই এই দোয়ার আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু মোল্লা জানান, নিরলসভাবে জনমানুষের উপকারে নিয়োজিত প্রিয় মানুষ শিমুল বিশ্বাসের উপজেলা শ্রমিকদলের পক্ষ থেকে দ্রুত আরোগ্য কামনা করছি। দোয়া করি, মহান আল্লাহ তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০২   ৩৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ