ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৭ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দেনার দায়ে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

দেনার দায়ে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


দেনার দায়ে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় ঋণের দায়ে নান্না ফরাজী (৫৫) নামের এক ব্যক্তি কীটনাশকপানে আত্মহত্যা করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ইনস্পেকটর তদন্ত আব্দুল হালিম।নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা।

বিষপানের আগে চিরকুটে লিখে যান, আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোন লোক দায়ী না।আমি মেলা টাকা দেনা তাই দেয়ার মতন কোন পথ নাই তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। কোন ভাই বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।

মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী জানান, আমার ভাই সুপারির ব্যবসা করতো ।এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পরেন।পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ভোর রাতে কীটনাশক পান করেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর পঞ্চায়েত বলেন, ঋণের চাপে মাঝেমধ্যে তাকে হতাশাগ্রস্ত দেখা যেত। সকালে শুনি বিষপান করে আত্মহত্যা করে।

মঠবাড়িয়া থানার ইনস্পেকটর তদন্ত আব্দুল হালিম বলেন, ঋনের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪৮   ৩২২ বার পঠিত  |