ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

পটুয়াখালী: কুয়াকাটা সৈকতে চারদিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে অর্ধগলিত এক মরদেহ। সৈকতের চরধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৬ আগষ্ট রাত ৮ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চরধূলাসার এলাকা থেকে কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন কুয়াকাটা নৌ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি আমরা। উদ্ধারের পর মরদেহটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
স্থানীয় জেলে জালাল ফকির জানান, সাগর থেকে মাছ শিকার করে তীরে ফিরছিলাম, ঠিক তখনই দেখি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একটি মরদেহ ভাসছে। কাছাকাছি গিয়ে দেখি মাথায় কোনো চামড়া নেই, পুরো কংকাল হয়ে গেছে এবং শরীরের অধিকাংশ জায়গা থেকে মাংস হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি নিশ্চিত করি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে ঝড়ের কবলে পড়ে সমুদ্রে নিমজ্জিত জেলেদের হতে পারে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫৯   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ