![]()
পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দুলাল শীল ধলুকে আহবায়ক ও পল্লব সিকদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক অশোক সিকদার ও সদস্য সচিব প্রলয় মন্ডল কাউখালী উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছেন এবং আগামী এক মাসের ভিতরে ইউনিয়ন কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৪ ৪৩৫ বার পঠিত | ● কমিটি ● কাউখালী ● গঠন