ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে:শামা ওবায়েদ

শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে:শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে:শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি করণ করার আশ্বাস দেন বিএনপি নেত্রী শামা ওবারেয়দ।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শুরুর আগে শামা ওবায়েদকে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নতুন সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর দলমত নির্বিশেষে সকল জনগন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। এই জন্য গত বছর জুলাই-আগস্ট মাসে আমরা অনেক ছাত্র-জনতা ও শিশুকে হারিয়েছি। তাদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকে সেই সব ছাত্র-জনতা ও শিশুদের স্বরণ করছি।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ জনাব মো. ওবায়দুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৩২   ৩৬৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ