![]()
পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ হোসেনকে বহিষ্কার করেছে জেলা কমিটি। মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রাশদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ।
একই সঙ্গে ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৯:৫১ ২৯৫ বার পঠিত | ● ছাত্রদল ● নেতা ● পটুয়াখালী ● বহিষ্কার ● রাঙ্গাবালী ● সদর