ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাঁশ ঝাড়ের ঝোপ থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঁশ ঝাড়ের ঝোপ থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


বাঁশ ঝাড়ের ঝোপ থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে তিন সন্তানের জননী মোছা. হালিমা বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত হালিমা বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তিনি তার অসুস্থ খালাকে দেখার উদ্দেশ্যে বাবার বাড়িতে আসেন। পারে খালার বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে বাড়িতে আবার চলে আসেন। পরদিন সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে জিগা গাছে ওড়না পেছানো অবস্থানয় ঝুলন্ত লাশ স্থানীয়রা দেখতে পান।

স্থানীয় ইউপি সদস্য লুবনা বেগম জানান, সকালে বাড়িতে ছিলাম, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি জিগা গাছে লাশ ঝুলছে। পরে পুলিশে খবর দেই। পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। সে মানসিক রোগে ভুগছিলেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ছেলে জুবায়ের বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:২২   ৩৪১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ