ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট

সালথায় বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


সালথায় বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট

ফরিদপুর: সালথায় বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে মো. জাহিদুর রহমান চুন্নু (৬৫) নামে এক বিএনপির নেতার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। হামলাকারীরা ওই বিএনপি নেতার অন্তত ৪টি বসতঘর ভেঙে প্রায় গুঁড়িয়ে দেয়। এ সময় হামলা ঠেকাতে গিয়ে অন্তত ৫ জন আহত হন।

আজ বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের ভরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত জাহিদুর রহমান রহমান চুন্নু উপজেলার বল্লভদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও পল্লী চিকিৎসক। হামলাকারীরা স্থানীয় প্রভাবশালী আউয়াল মুন্সীর সমর্থক বলে জানা গেছে।

বিএনপি নেতা জাহিদুর রহমান জানান, বাড়ির জমির সীমানা নিয়ে প্রতিবেশী মো. কাউছার কাজীর সাথে আমার বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে অনেক দরবার-সালিশ হয়েছে। মামলাও চলমান রয়েছে। তবে কাউছার কাজী প্রবাসে অবস্থান করলেও তার ভাই হাসান কাজী আমাদের কাউকে না জানিয়ে প্রথমে বিরোধপূর্ণ বাড়ির সীমানা নির্ধারণ করেন। এরপর বুধবার সকালে হাসান কাজীর নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে ব্যাপক হামলা চালায়।

তারা আমার ৪টি বসতঘর ভেঙে ফেলে ও ঘরে থাকা পাট-পেঁয়াজ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলা ঠেকাতে আমাদের ওপরও হামলা চালায় হামলাকারীরা। এতে আমি ও আমার স্ত্রী জাহানারা বেগম (৬০), ছোট ভাই শাহিদুর রহমান মুন্নু (৬০), ভাতিজা বদিউর রহমান (২৫) ও ছোট ভাইয়ের স্ত্রী নিপা বেগম (৪৫) আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, হাসান কাজীর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। তারা স্থানীয় প্রভাবশালী আউয়াল মুন্সীর সমর্থক। তাই ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না।

হামলার বিষয় জানতে হাসান কাজী ও আউয়াল মুন্সীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান হামলার পর পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে হাসান কাজী ও আউয়াল মুন্সী এবং তাদের সমর্থকরা।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বাড়ির জমির সীমানা নিয়ে বিএনপি নেতা জাহিদুর রহমানের সাথে প্রতিবেশী কাউসার কাজীর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:৩৯   ২০৫ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ