ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় বস্তার টাকা ফেরত দিলো ডিলার

আগৈলঝাড়ায় বস্তার টাকা ফেরত দিলো ডিলার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


আগৈলঝাড়ায় বস্তার টাকা ফেরত দিলো ডিলার

বরিশাল: ”চালের সঙ্গে গুনতে হলো বস্তার দামও” শিরোনামে ২১ ও ২২ আগষ্ট গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের। এঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচীর বাকাল ইউনিয়নের ডিলার আশীষ কুমার সরকারকে তিন কার্য্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে ২৪ আগষ্ট কারন দর্শানোর নোটিশ দেয়।

নোটিশ পাওয়ার পর ডিলার কারন দর্শানোর নোটিশের জবাবে ২৮ আগষ্ট খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডধারী ৫ জনের কাছ থেকে বস্তার মুল্য ১৫ টাকা করে নেওয়ার সত্যাতা স্বীকার করে। এবং ওই টাকা পরবর্তীতে ট্যাগ কর্মকর্তা সুশান্ত বালার উপস্থিতিতে কার্ডধারীদের মধ্যে ফেরত দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন। ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের মূল্য ৪৫০ টাকার সাথে বস্তার ১৫ টাকা নেওয়া যাবে না এটা ডিলার আশীষ সরকারের জানা ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তাই সে বস্তা প্রতি ১৫ টাকা করে নিয়েছিল।
এঘটনায় আগৈলঝাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা আবু সাইয়েদ বলেন, আমাদের অফিস থেকে ডিলার আশীষ কুমার সরকারকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সে লিখিত জবাবে ৫ জনের কাছ থেকে প্রতি বস্তার মুল্য বাবদ ১৫ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে ওই ৫ জনের টাকা ফেরত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার বাকাল ইউনিয়নের ৭ শত ৮০জন কার্ডধারীরা প্রতিবছরে ৫ মাস ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ৪শত ৫০ টাকায় ডিলার আশীষ কুমার সরকার বিতরনের সময় প্রতি কার্ডধারীর কাছ থেকে বস্তার মুল্য বাবদ ১৫ টাকা করে আদায় করে। যা সরকারী কোন নিয়ম নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:৫৫   ১৫৫ বার পঠিত  |