ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান,আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান,আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান,আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

পটুয়াখালী: বাউফল উপজেলার রাজাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় ভবনটি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক ও স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিশুরী ইউনিয়নের রাজাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসার একতলা বিশিষ্ট পাকা ভবনের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে, ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে আছে। দরজা-জানালাও ভেঙে গেছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে। প্রায় ২২ বছর আগে নির্মিত এ ভবনটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ থাকলেও পরে আর কোনো সংস্কার হয়নি।
চার কক্ষের ওই ভবনের দুটি কক্ষে বর্তমানে নবম ও দশম শ্রেণির পাঠদান চলছে। অপর দুটি কক্ষ ব্যবহৃত হচ্ছে সুপার এবং শিক্ষকদের অফিস হিসেবে। পাশেই রয়েছে একটি টিনশেড ভবন, যার মেঝে মাটির। বৃষ্টি হলে টিন ফুটো দিয়ে পানি পড়ে কাদা জমে যায়। একটু বাতাসেই কাঁপতে থাকে পুরো ঘর, ফলে বর্ষায় পাঠদান প্রায় বন্ধ হয়ে যায়।
দশম শ্রেণির ছাত্র রেজাউল করিম বলেন, ‘ছাদের পলেস্তারা খসে পড়ে, ক্লাসে ঢুকলে আতঙ্কে থাকি। বই-খাতা নিয়ে বসে থাকলেও মনে থাকে না পড়া।’ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মানসুরা আক্তার জানান, ‘বৃষ্টির দিনে টিনের ছাদ দিয়ে পানি পড়ে, তখন কাদার মধ্যে বসেই ক্লাস করতে হয়। বইও ভিজে যায়। বেশি বাতাস হলে মনে হয় ঘর ভেঙে যাবে।’স্থানীয় অভিভাবক মো. আলামিন বলেন, ‘বাচ্চারা প্রতিদিন ভয়ের মধ্যে স্কুলে যায়। আমরা চিন্তায় থাকি কখন কী হয়।’
সহকারী শিক্ষক কামরুজ্জামান জানান, ‘এ রকম পরিবেশে পাঠদান সম্ভব না। শিক্ষার্থীরা ভয় আর উৎকণ্ঠার মধ্যে ক্লাস করে, ফলে মনোযোগও থাকে না।’
মাদ্রাসার সুপার মাওলানা মো. লোকমান হোসেন বলেন, ‘৫ বছর ধরে ভবনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বিভিন্ন দপ্তরে ভবন নির্মাণের আবেদন দিয়েছি, কিন্তু কোনো অগ্রগতি নেই।’
এ বিষয়ে পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোশফিকুর রহমান বলেন, ‘আমরা চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন মিললেই ভবন নির্মাণ শুরু হবে।’

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৮   ২০৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ